অবৈধ ভাবে বালি পাচার করার অভিযোগে ছয়টি লড়ি আটক করলো মালদার কালিয়াচক থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। উল্লেখ্য, বেশকিছু দিন ধরেই পুলিশের চোখে ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বালি পাচার করা হচ্ছিলো। সেই মতো বুধবার ভোররাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সুলতানগঞ্জ ৩৪ নম্বর জাতীয় সড়কে হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ ছয়টি বালি বোঝায় লড়ি আটক করে। বৈধ কোন কাগজ না থাকায় ১২ জনকে গ্রেফতার করে। ধৃতদের বুধবার মালদা জেলা আদালতে পেশ করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায় বলে সূত্রের খবর।
মালদা